আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ


​বিনোদন ডেস্ক: জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়ে সমন্বিত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ—বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নির্দেশনায় সালমান মুক্তাদিরের পরিচালিত সকল হিসাবের বিস্তারিত তথ্য, অ্যাকাউন্ট খোলার ফরম, নো ইয়োর কাস্টমার (কেওয়াইসি) প্রোফাইল এবং সাম্প্রতিক লেনদেনের সম্পূর্ণ বিবরণ জমা দিতে বলা হয়েছে।

​উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সালমান মুক্তাদিরের নিজস্ব প্রযোজনা কেন্দ্র ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে হামলা, ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরপরই সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালমান জানান, স্টুডিওর ক্ষতি নিয়ে তার কোনো আক্ষেপ নেই এবং তিনি কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ দাবি করবেন না।

​স্টুডিওতে হামলার খবরের পরপরই ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত ও তথ্য তলবের এই উদ্যোগে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তার আর্থিক হিসাব পরীক্ষা করা হচ্ছে, সে বিষয়ে বিএফআইইউর পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network