আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

অসময়ে তলিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে শতাধিক কৃষকের ফসল:

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 93
ছবির ক্যাপশন : কৃষিক্ষেত জমির ছবি

কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে

অসময়ে তলিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে শতাধিক কৃষকের ফসল:


রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি, 

কোনো বৃষ্টিপাত নেই, নদীতেও স্বাভাবিক পানি বৃদ্ধি ঘটেনি। অথচ মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক সাধারণ ও গরিব কৃষকের স্বপ্নের ফসলি জমি এখন হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে বিলীন হতে চলেছে। স্থানীয় প্রভাবশালী ও অসাধু চক্রের কৃত্রিম প্রতিবন্ধকতা এবং সুইস গেইট নিয়ে খামখেয়ালিপনার কারণেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
​স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সরকার বাজার সংলগ্ন বরাক নদীর পুলের কাছের সুইস গেইট কেবল মাছ ধরার আশায় একটি গোষ্ঠী তাদের ইচ্ছেমতো খোলে ও বন্ধ করে। এছাড়া শাখা বরাক নদী এবং এর সাথে যুক্ত খালগুলোতে অসাধু চক্র 'খাঠি বান' (মাছ ধরার কৃত্রিম বাঁধ) দিয়ে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ফলে অপ্রয়োজনীয়ভাবে পানি আটকে গিয়ে ও উল্টো ছেপে এসে কৃষকের রোপিত ফসলি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও এই মানবসৃষ্ট প্রতিবন্ধকতার কারণে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার শতাধিক কৃষক।
​এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী ও ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদর উপজেলা পানিসম্পদ (পানি উন্নয়ন বোর্ড) কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
​কৃষকদের এই অপূরণীয় ক্ষতি থেকে বাঁচাতে এবং ফসল রক্ষায় অবিলম্বে নদীতে দেওয়া সব অবৈধ খাঠি বান উচ্ছেদসহ সুইস গেইট পরিচালনা নির্দিষ্ট নিয়মে এনে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।
​

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network