বিশেষ সংবাদদাতা:
রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। ডিবির টিম এ সময় তাদের কাছ থেকে ৫১ কেজি গাঁজা জব্দ করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো—মোঃ হোসেন (২৭), মোঃ আওয়াল (২৮) ও মোঃ আনোয়ার হোসেন সাগর (২৮)।
ডিবি পুলিশ জানায়, মাদক চালানের খবর পেয়ে রবিবার (৪ অক্টোবর) রাত প্রায় ৮:৫০ ঘটিকায় কদমতলীতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক এনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা সরবরাহ করছিল।
এ বিষয়ে কদমতলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।