স্টাফ রিপোর্টার, গোসাইরহাট (শরীয়তপুর):
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়িতে টিপু মাদবর ও লিটন মুন্সিকে দলীয় পদ থেকে স্থায়ী বহিষ্কার এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জোরালো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) নলমুড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেলে নলমুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী ক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার এবং দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকার রাজপথ।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অপরাধমূলক কাজের সাথে জড়িতদের বিএনপিতে কোনো স্থান নেই। অতি দ্রুত টিপু মাদবর ও লিটন মুন্সিকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা না হলে এর চেয়েও আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।