আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিক সেলিনা আক্তার জারার ওপর সাইবার হামলা ও নজরদারি: ডেমরা থানায় জিডি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ

অনুসন্ধানী সাংবাদিক সেলিনা আক্তার জারার ওপর সাইবার হামলা ও নজরদারি: ডেমরা থানায় জিডি

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 22
ছবির ক্যাপশন : সংগৃহীত


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

অপরাধমূলক কার্যক্রম, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এবং একটি সাইবার অপরাধ চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চালানোর কারণে ভয়াবহ ডিজিটাল ও শারীরিক নজরদারির শিকার হয়েছেন অনুসন্ধানী সাংবাদিক সেলিনা আক্তার জারা। তিনি 'দৈনিক জাগ্রত সময়' ও 'দৈনিক বাস্তব কণ্ঠ আইপি টেলিভিশন'-এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত। এই ঘটনায় নিজের পেশাগত নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা চেয়ে রাজধানীর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

​গত ০৮ নভেম্বর, ২০২৬ তারিখে ডেমরা থানায় দায়ের করা ওই জিডিটির নম্বর ৬১৩ এবং ট্র্যাকিং নম্বর RY4JV4।

​ঘটনার সূত্রপাত ও পূর্বের জিডি:

জিডির বিবরণ অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় ভুক্তভোগী সাংবাদিকের দীর্ঘদিনের বন্ধু সাদিয়া ওসমান মিমের ওপর চালানো সাইবার হয়রানির মধ্য দিয়ে। সাদিয়া ওসমান মিম ও তার স্বামীর ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাকাউন্টে বারবার অননুমোদিত ওটিপি (OTP) পাঠিয়ে অ্যাকাউন্ট দখলের অপচেষ্টা চালায় একটি দুষ্কৃতকারী চক্র। এ বিষয়ে ইতিপূর্বে গত ২৫ অক্টোবর, ২০২৬ তারিখে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৩২৯, ট্র্যাকিং নং: H6T31C) দায়ের করা হয়েছিল।

​অনুসন্ধান শুরু করতেই সরাসরি সাইবার আক্রমণ:

ভুক্তভোগী বন্ধু সাদিয়া ওসমান মিমের সাথে ঘটে যাওয়া সাইবার অপরাধের ঘটনাটি নিয়ে সাংবাদিক সেলিনা আক্তার জারা নিজেই অনুসন্ধান (ইনভেস্টিগেশন) শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে হ্যাকার চক্রটি সরাসরি তার ওপরই আক্রমণ চালায়। জিডিতে উল্লেখ করা হয়, গত ০২ নভেম্বর, ২০২৬ তারিখে বিকাল ৪টা ১৪ মিনিট, ৪টা ১৮ মিনিট এবং ৪টা ৪৮ মিনিটে সাংবাদিক সেলিনা আক্তারের নতুন ব্যবহৃত ফোনে 'Tecno Camon Slim' নামক একটি ডিভাইস থেকে অননুমোদিতভাবে লগইন করার চেষ্টা করা হয়। একইসাথে ফোনের ব্যাকগ্রাউন্ডে 'Sales Statistics'-এর মাধ্যমে ক্ষতিকারক প্রম্পট যুক্ত করে ডিভাইসটি নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালানো হয়।

​ফিশিং লিংক ও শারীরিক নজরদারি (ফলো করা):

শুধু সাইবার আক্রমণই নয়, বরং ভুক্তভোগী সাদিয়া ওসমান মিমকে দুষ্কৃতকারীরা তার বাসার নিচ থেকে অনুসরণ (ফলো) করত। পরবর্তীতে সাদিয়া ও তার স্বামী সহায়তার জন্য ডেমরার বাঁশেরপুল আমিনবাগ এলাকায় সাংবাদিক সেলিনা আক্তারের বাসায় যাতায়াত শুরু করলে, অপরিচিত কিছু লোক সাংবাদিক সেলিনা আক্তারকেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও যাতায়াতের পথে নিয়মিত পিছু নিতে শুরু করে।

​পাশাপাশি, তার অনুসন্ধান ও আইনি পদক্ষেপ থামিয়ে দিতে হ্যাকাররা অত্যন্ত সুকৌশলে তার ব্যক্তিগত জিমেইল (Gmail) এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্টে বারবার অননুমোদিত লগইনের চেষ্টা ও একের পর এক ফিশিং লিংক (Phishing Links) পাঠিয়ে সম্পূর্ণ ডিজিটাল যোগাযোগ মাধ্যম হ্যাক করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।

​পুলিশের পদক্ষেপ:

ডেমরা থানার ডিউটি অফিসার রিয়াদ হোসেন জিডিটি নথিভুক্ত করেন। পরবর্তীতে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এএসআই (নিরস্ত্র) আমিরুল ইসলামকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। 

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network