আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন: জাহাঙ্গীর আহ্বায়ক, মাহবুব যুগ্ম আহ্বায়ক

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 72
ছবির ক্যাপশন :


​শরীয়তপুর থেকে:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক রূপালী বাংলাদেশ-এর নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক এবং দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মাহবুব আলমকে যুগ্ম আহ্বায়ক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

​রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটির এক-তৃতীয়াংশ সদস্য ও সাধারণ সদস্যরা কণ্ঠভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

​নবগঠিত কমিটিতে আরও দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে— রকি আহমেদ (দেশকাল) এবং ইলিয়াছ মাহমুদ (বাংলাভিশন)।

​কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বোরহান উদ্দিন রাব্বানী (দৈনিক নয়া দিগন্ত), জিয়াউল হক টিটু (বাংলাদেশ সমাচার), জামাল হোসেন (আনন্দ টিভি), এম. এ. জব্বার (সংবাদের পাতা), রাব্বি ছৈয়াল (দৈনিক ইনকিলাব), এস. এম. জীবন রায়হান (ইনফো বাংলা) ও ফয়জুল হাসান (সময়ের আলো)।

​প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত পূর্ববর্তী কমিটির সভাপতির পারিবারিক কারণে পদত্যাগ এবং কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।

​দায়িত্ব পাওয়ার পর কমিটির নেতারা জানান, তারা দ্রুততম সময়ের মধ্যে ক্লাবের সার্বিক গঠনতন্ত্র প্রণয়ন, সাধারণ সদস্য তালিকা হালনাগাদ এবং একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাবেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network