আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গেইল ঝড় অতীত! ৭৯ বলে ১৮৮ রানের তাণ্ডবে বিশ্বরেকর্ড গড়লেন তরুণের প্রিটোরিয়াস রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : আহত ব্যক্তির ছবি ও অভিযোগ পত্র



শরিফুল ইসলাম 
নিজস্ব প্রতিবেদক 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নয়াপাড়া জোয়াইর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

 এ ঘটনায় দুই নারী আহত হয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নয়াপাড়া জোয়াইর গ্রামের মো. সাগর হোসেনের দাদার সম্পত্তির ৪ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

সাগরের দাবি, ওই জমির প্রায় ২ শতাংশ জায়গা কয়েকজন ব্যক্তি দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছেন। জমি মাপজোখ করে সীমানা নির্ধারণের কথা বললে অভিযুক্তরা তা না করে তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩১ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দা, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাগরের বাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীদের বাধা দিতে গেলে সাগরের মা মর্জিনা খাতুনকে মারধর করা হয় এবং লাঠির আঘাতে তার মাথায় রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সাগরের খালা মনোয়ারা বেগমের মাথায় ধারালো দা দিয়ে কোপ দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া সাগরের ১০ বছর বয়সী বোন সিনহার গলায় চাপ দিয়ে মারধর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সময় ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগকারী দাবি করেন। আহত মর্জিনা খাতুন ও মনোয়ারা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সাগর হোসেন কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিক বলেন, দুই পক্ষ থেকেই অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network