আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

গেইল ঝড় অতীত! ৭৯ বলে ১৮৮ রানের তাণ্ডবে বিশ্বরেকর্ড গড়লেন তরুণের প্রিটোরিয়াস

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন : গেইল ঝড় অতীত! ৭৯ বলে ১৮৮ রানের তাণ্ডবে বিশ্বরেকর্ড গড়লেন তরুণের প্রিটোরিয়াস


​স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ক্রিকেট দেখলো এক অলৌকিক তাণ্ডব! ভেঙে চুরমার হয়ে গেল টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের সেই ঐতিহাসিক রেকর্ড। ক্যারিবীয় দানবের ১৩ বছরের আধিপত্য চূর্ণ করে টি-টোয়েন্টি সংস্করণে সর্বকালের সর্বোচ্চ রানের নতুন রাজা এখন দক্ষিণ আফ্রিকার মাত্র ২০ বছর বয়সী তরুণ লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।

​শুক্রবার ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে যা ঘটলো, তা রূপকথাকেও হার মানায়। টাইটান্সের জার্সি গায়ে নাইটসের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান তোলেন এই বাঁহাতি ব্যাটার। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৩টি ছক্কা! স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো— ২৩৭.৯৭। মাত্র ১২ রানের আফসোসে প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিশতক ছোঁয়া হয়নি তার, তবে ততক্ষণে ইতিহাস লেখা শেষ।

​২০১৩ আইপিএলে পুনের বিপক্ষে গেইলের অপরাজিত ১৭৫ রান এতদিন ছিল অধরা এক চূড়া। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড পেছনে ফেলে নতুন রাজত্ব কায়েম করলেন প্রিটোরিয়াস।

​ম্যাচের শুরু থেকেই ছিল প্রিটোরিয়াস-ঝড়। ২৪ বলে ফিফটি, ৪০ বলে সেঞ্চুরি আর ৫৮ বলে ১৫০! এরপর অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে এক ইনিংসে সর্বোচ্চ ৭৯ বল খেলার রেকর্ডেও ভাগ বসান তিনি। তার এই বিস্ফোরক ব্যাটিংয়ে টাইটান্স তুলে নেয় ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড়, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রান পেছনে ফেলে টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের নামে লেখান তিনি।

​২০২৬-২৭ মৌসুমে নেমেই এই কীর্তি গড়া প্রিটোরিয়াস ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ২২টি ম্যাচ খেলেছেন। আর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯১ ম্যাচে ১৫০.৪৪ স্ট্রাইক রেটে জানান দিচ্ছেন, তিনি থামতে আসেননি। প্রিটোরিয়াসের এই তাণ্ডবে ক্রিকেটবিশ্ব এখন নতুন এক গেইলকে খুঁজে পাওয়ার অপেক্ষায়!

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network