মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক জাগ্রত সময়
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের নতুন নেতৃত্বে এসেছেন গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ। সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় প্রেসক্লাবের অন্যান্য পদেও সদস্যদের নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল, সহ-সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজের জহুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আলোকিত গৌড়-এর সম্পাদক মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু এবং আমার সংবাদের আজিজুর রহমান শিশির।
দশমবার সভাপতি, দ্বিতীয়বার সম্পাদক
গোলাম মোস্তফা মন্টু এবার দশমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।
নির্বাচনের পর দেওয়া যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেন, জেলায় সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নয়ন এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদন: মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক জাগ্রত সময়
সূত্র: সরবরাহকৃত সংবাদ তথ্য।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।