আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

বানারীপাড়ায় সাংবাদিকের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তার প্রতিবাদে দুই হাসপাতালের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 100
ছবির ক্যাপশন :



​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:


বানারীপাড়ার প্রখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘হামিদ মেমোরিয়াল হাসপাতাল’ ও ‘মর্ডান ডায়াগনস্টিক সেন্টার’-এর বিরুদ্ধে অপপ্রচার, চাঁদা দাবি, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালীন আচরণ ও চিকিৎসকদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৮ আগস্ট) অপরাহ্নে বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামিদ মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী মোহনীশ মোঃ অর্পণ এবং মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী শুভ মল্লিক।

​সংবাদ সম্মেলনে ভুক্তবোগীরা বিভিন্ন বিষয় উত্থাপিত করেন। তারা বলেন সাংবাদিক মোঃ আছিবুল ইসলাম ও তার চক্রটি বেশ কিছুদিন ধরে প্রচার করছে যে, প্রতিষ্ঠান দুটিতে চেম্বার প্র্যাকটিস করা চিকিৎসকরা সেখানকার 'শেয়ারহোল্ডার'। যা সম্পূর্ণ মিথ্যাচার।  কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, নথিপত্র অনুযায়ী চিকিৎসকদের কোনো শেয়ার হোল্ডিং নেই।

​এমন সত্য জানা সত্ত্বেও চক্রটি চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে প্রতিষ্ঠানে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। যা পরবর্তীতে প্রচার ও করে। সংবাদ সম্মেলনে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকার  শুভ বলেন গত ২৩ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে মোঃ আছিবুল ইসলাম মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক নারী স্টাফের সাথে অত্যন্ত অসৌজন্যমূলক ও অশালীন আচরণ করে। পরবর্তীতে হামিদ মেমোরিয়াল হাসপাতালে গিয়ে স্বত্ত্বাধিকারীর কাছে পূর্বে দাবীকৃত চাঁদার টাকা দাবি করে। সংবাদ সম্মেলনে  প্রতিষ্ঠান দুটির মালিকরা তিনটি দাবী করেন, তারা চিকিৎসকদের জড়িয়ে চালানো মনগড়া অপপ্রচার ও অপসংবাদ অবিলম্বে বন্ধ করতে হবে, চাঁদাবাজ চক্রের সদস্য ও নারী কর্মী লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে দাবী জানান,  সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে প্রতিষ্ঠান দুটিতে যেন নিরাপদ কর্মপরিবেশ থাকে, সেজন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ দরকার বলেও জানান।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, এ ধরনের অপপ্রচার ও চাঁদাবাজি বন্ধ না হলে এবং প্রয়োজনীয় আইনগত সুরক্ষা না পেলে তারা চিকিৎসাসেবা ও ব্যবসা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ করে দিতে বাধ্য হবেন। তারা সত্য তুলে ধরে হয়রানি বন্ধে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network