আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১ রাতের অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

লামাসানিয়া মসজিদুল বারাকাহ’র নতুন মসজিদ উদ্বোধন ও দোয়া মাহফিল।

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 94
ছবির ক্যাপশন : দোয়া মাহফিল এর ছিল



এম,এ, শুকুর সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া মসজিদুল বারাকাহ’র নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 মসজিদ উদ্বোধনে ও নসিহত করেন পীরে কামিল শায়েখ আব্দুল হানান সাহেব গনেশপুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হযরত মাওলানা আখতার হোছাইন সাহেব, মুহতামিম, বালিউড়া মাদ্রাসা এবং হাফিজ কবির আহমদ সাহেব, ইমাম, মসজিদুল মুনাওয়ারা আল জিদ্দানী, গেরোনিয়া, জেদ্দা, সৌদি আরব।

মসজিদ উদ্বোধনে উপস্থিত ছিলেন ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম, এ,বারী,
৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ, 

৬নং ওয়ার্ড লামাসানিয়ার 
বর্তমান মেম্বার মো. কামরুল ইসলাম
সাবেক মেম্বার মোহাম্মদ নূর আলমসহ এলাকার আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিয়ান-এ কেরাম।
 
মসজিদ উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী বলেন, “প্রতি মাসে এই মসজিদে বিএনপি সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে—সবসময়।”
তার এমন বক্তব্যে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ সুখবর শুনে এলাকাবাসী বলেন, “এই খবরে আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি।”
দোয়া মাহফিলে বক্তারা নতুন মসজিদের উন্নতি, মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মসজিদ উদ্বোধনে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মসজিদ প্রাঙ্গণে এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network