আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ২৮ অক্টোবর মানববন্ধনের ডাক

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 88
ছবির ক্যাপশন :


​বিশেষ প্রতিনিধি, শরীয়তপুর:

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি সুবিধাজনক স্থানে বাস্তবায়নের দাবিতে আগামী ২৮ অক্টোবর (বুধবার) মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর এই কর্মসূচির আহ্বান জানান।

​ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

​আয়োজক সূত্রে জানা যায়, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়টি জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসেবে গড়ে উঠবে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আসবেন। তাই বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণের ক্ষেত্রে সহজ যোগাযোগব্যবস্থা, মানসম্মত আবাসন, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধাকে প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি।

​কর্মসূচির উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয়টি যদি জেলা সদরের কাছাকাছি এবং মহাসড়ক সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়, তবে জেলার সদরসহ প্রতিটি উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে দেশের দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্যও এটি বেশ সুবিধাজনক হবে।

​এ বিষয়ে বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, "বিশ্ববিদ্যালয় স্থাপনে পুরো জেলার মানুষের স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করা প্রয়োজন। জেলা সদরের কাছাকাছি স্থান নির্ধারণ করা হলে যাতায়াত ও নাগরিক সুবিধার দিক থেকে সকলেই উপকৃত হবেন।"

​যুক্তিসঙ্গত এই দাবির পক্ষে জনমত গড়ে তুলতে তিনি জেলার সর্বস্তরের সাধারণ জনগণকে আগামী বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network