আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বানে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের নবীনবরণ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন :


​জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:

জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হয়ে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬।

​শনিবার (২৪ অক্টোবর) সকালে শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই ফেস্টের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়েই প্রকৃত মানুষ তৈরি হয়। তরুণ প্রজন্মকে নিজেদের জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু জিএস এস এম ফরহাদ। বক্তারা নবীনদের শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়কে সৃজনশীলতা, ইতিবাচক নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।

​চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ জাতীয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network