আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

লামায় পারিবারিক ভুল বোঝাবুঝি নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন/বিজ্ঞপ্তি

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিনিধি, লামা (বান্দরবান):

​বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাবিবুর রহমানপাড়ার বাসিন্দা মো. আবদু ছাত্তার ও চট্টগ্রামের লোহাগাড়ার গৌড়স্থান নতুন বাজারের বাসিন্দা মো. হেলাল উদ্দিন—এই দুই চাচাতো ভাই দীর্ঘদিন ধরে অংশীদারিত্বে (শেয়ারে) ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ব্যবসার হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিন্তু এই একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়টিকে পুঁজি করে একটি কুচক্রী মহল অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলেও তা সম্পূর্ণ পারিবারিক বিষয় ছিল এবং এ বিষয়ে তারা গণমাধ্যম বা বাইরের কাউকে কোনো ধরনের তথ্য দেননি। অথচ নিজেদের সাংবাদিক দাবিদার এক দুষ্কৃতকারী ব্যক্তি ভুক্তভোগীদের সাথে কোনো কথা না বলেই তাদের অজান্তে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেন। পরবর্তীতে মো. আবদু ছাত্তারের পরিবার ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান এবং পোস্টটি ডিলিট করার অনুরোধ করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ওই ব্যক্তি মানহানি করার অসদুদ্দেশ্যেই পোস্টটি ডিলিট করেননি বলে অভিযোগ করা হয়।

​ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মো. হেলালের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। এমনকি মো. আবদু ছাত্তারকে ফুসলিয়ে অপর ভাই মো. হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য ওই চক্রটি নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। সরই এলাকায় এ ধরনের অপতৎপরতা ও দুষ্কৃতকারী চক্রের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

​পারিবারিক ও সামাজিকভাবে মানহানি করার এমন অপচেষ্টা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. আবদু ছাত্তার ও মো. হেলাল উদ্দিন। একইসঙ্গে এ ধরনের দুষ্কৃতকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network