আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

কুমার নদে কারেন্ট জালের উপদ্রব, জীবিকা সংকটে মুকসুদপুরের প্রবীণ জেলেরা

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন : কুমার নদে কারেন্ট জালের উপদ্রব, জীবিকা সংকটে মুকসুদপুরের প্রবীণ জেলেরা


​বিশেষ প্রতিনিধি, মুকসুদপুর:

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদে মাছের তীব্র সংকট ও নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারের কারণে চরম সংকটে পড়েছেন স্থানীয় প্রান্তিক জেলেরা। উপজেলার নতুন বাজার এলাকার কুমার নদে দীর্ঘ ৫২ বছর ধরে মাছ শিকার করে আসা এক প্রবীণ জেলে জানান, নদী থেকে মাছ বিলুপ্ত হওয়ায় ৬ সন্তানের পরিবার নিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগী জেলেদের অভিযোগ, মুকসুদপুর নতুন বাজার থেকে উজানী পর্যন্ত কুমার নদের বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে নিষিদ্ধ কারেন্ট জাল এবং ব্যাটারিচালিত আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অসাধু চক্র মাছ শিকার করছে। এর ফলে ছোট-বড় সব ধরণের মাছ ধ্বংস হয়ে যাচ্ছে এবং নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এমনকি সকালে নদীতে মাছের পোনা ও ক্ষতিগ্রস্ত মাছ ভেসে থাকতে দেখা যাচ্ছে।

​অভিযোগ তুলে প্রবীণ ওই জেলে জানান, আগে নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া গেলেও বর্তমানে অবৈধ উপায়ে মাছ ধরার কারণে সাধারণ জেলেদের জালে আর মাছ উঠছে না। ফলে দৈনিক আয় অর্ধেকেরও নিচে নেমে এসেছে, যা দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ চালানো সম্ভব হচ্ছে না।

​কুমার নদের মৎস্যসম্পদ রক্ষা এবং দরিদ্র জেলে পরিবারগুলোর টিকে থাকার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও কঠোর তদারকি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলেরা ও সুশীল সমাজ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network