নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন কাঞ্চন ব্রিজ সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। রাজউক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের ৫ম দিনে সড়কের উভয় পাশে স্থাপিত রাজউকের অনুমোদনবিহীন মোট ১৫টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ ও অপসারণ করা হয়েছে।
অভিযানকালে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের প্রতিনিধি দল এবং ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কের সৌন্দর্য রক্ষা, দৃষ্টিদূষণ রোধ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনহীন বিলবোর্ড অপসারণের এই যৌথ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।