আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

রেজিস্ট্রেশনবিহীন ৩ মোটরসাইকেল উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৬

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 50
ছবির ক্যাপশন : রেজিস্ট্রেশনবিহীন ৩ মোটরসাইকেল উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৬


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক জাগ্রত সময় (সারা বাংলাদেশ)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা যানবাহনগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

পুলিশের দেওয়া তথ্যমতে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড়ে অভিযান শুরু হয়। এ অভিযানে একটি লাল রঙের Hero HF Deluxe 100 সিসি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেন পুলিশের সদস্যরা।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান সম্প্রসারণ করা হয়। এ সময় আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়ি থেকে একটি কালো রঙের Discover 125 সিসি ও একটি লাল রঙের Hero HF Deluxe 100 সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. জাহিদ হাসান ও এসআই মো. শাকিল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তার ছয়জন হলেন—আব্দুস সালাম (২৪), সোহেল রানা (২৩), আসিফ (২২), মোহাম্মদ আলী (২৪), ইমন রেজা (২৬) ও আশিক (২২)। তারা সবাই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্যানুযায়ী, চক্রটির সঙ্গে সম্পৃক্ত আরও দুজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা হলেন শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০) এবং কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫)। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network