বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে আচমকা একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ থানার সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুসন্ধানে ককটেল বিস্ফোরণের বিষয়টি ধারণা করা হলেও পরিস্থিতি খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে মাঠে নেমেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে, তা উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোর তৎপরতা শুরু করেছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।