মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে দেশকে অস্থিতিশীল করার কথিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলা শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।
জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ নুর আলম রিপন ও সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান রানা ছাড়াও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ফেরদৌস রানা শান্ত এবং জেলা সদস্য সেলিম রেজা, নাসিমুল হক, মোহাম্মদ আসিক, মোহাম্মদ রনি ও মো. শনি বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে শ্রমিক দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তারা।
পরে সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় শ্রমিক নেতারা অংশ নেন।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।