আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি

ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন : ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। পৌরসভার ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে এ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নাগরিক সচেতনতা বাড়াতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

বুধবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাবুপাড়া ও সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালায় টিম-৮। অভিযানে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন, ঝোপঝাড় ও অতিরিক্ত গাছগাছালি পরিষ্কার এবং বিভিন্ন স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মাইকিংয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল শনাক্ত, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু থেকে নিরাপদ থাকার বিভিন্ন করণীয় জানানো হয়।

অভিযানে পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে রেড ক্রিসেন্ট, স্কাউটস ও পৌরসভার কর্মচারীরাও অংশ নেন।

পৌরসভা সূত্রে জানা যায়, টিম-৮-এর পাশাপাশি অন্য টিমগুলোও পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে এডিস মশার বংশবিস্তার রোধের পাশাপাশি ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

সংশ্লিষ্টদের পরামর্শ, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, ফুলের টব ও অন্যান্য খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত জমে থাকা পানি অপসারণের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network