নিজস্ব প্রতিনিধি, লামা (বান্দরবান):
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাবিবুর রহমানপাড়ার বাসিন্দা মো. আবদু ছাত্তার ও চট্টগ্রামের লোহাগাড়ার গৌড়স্থান নতুন বাজারের বাসিন্দা মো. হেলাল উদ্দিন—এই দুই চাচাতো ভাই দীর্ঘদিন ধরে অংশীদারিত্বে (শেয়ারে) ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ব্যবসার হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিন্তু এই একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়টিকে পুঁজি করে একটি কুচক্রী মহল অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলেও তা সম্পূর্ণ পারিবারিক বিষয় ছিল এবং এ বিষয়ে তারা গণমাধ্যম বা বাইরের কাউকে কোনো ধরনের তথ্য দেননি। অথচ নিজেদের সাংবাদিক দাবিদার এক দুষ্কৃতকারী ব্যক্তি ভুক্তভোগীদের সাথে কোনো কথা না বলেই তাদের অজান্তে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেন। পরবর্তীতে মো. আবদু ছাত্তারের পরিবার ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান এবং পোস্টটি ডিলিট করার অনুরোধ করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ওই ব্যক্তি মানহানি করার অসদুদ্দেশ্যেই পোস্টটি ডিলিট করেননি বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মো. হেলালের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। এমনকি মো. আবদু ছাত্তারকে ফুসলিয়ে অপর ভাই মো. হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য ওই চক্রটি নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। সরই এলাকায় এ ধরনের অপতৎপরতা ও দুষ্কৃতকারী চক্রের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
পারিবারিক ও সামাজিকভাবে মানহানি করার এমন অপচেষ্টা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. আবদু ছাত্তার ও মো. হেলাল উদ্দিন। একইসঙ্গে এ ধরনের দুষ্কৃতকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।