আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

রসিদ দেখালেও আইফোন ‘চোরাই’, উল্টো শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা খসালেন শ্রীপুর থানার এসআই

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 73
ছবির ক্যাপশন :


​বিশেষ সংবাদদাতা:

দোকান থেকে মেমো কেটে এক লাখ পাঁচ হাজার টাকায় কেনা আইফোন ১৬ প্রো ম্যাক্স এখন ওই শিক্ষার্থীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মেমো ও ক্যাশ বক্স দেখানোর পরও ফোনটি নিয়ে গেছেন গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটু। এতেই শেষ নয়, মোবাইল ট্র্যাকিংয়ের ‘খরচ’ হিসেবে শিক্ষার্থীর পরিবার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে নগদ ১৭ হাজার টাকা।

​ভুক্তভোগী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের 'অ্যাপেল হট' দোকান থেকে তিনি ফোনটি কেনেন। গত শনিবার বিকেলে এসআই মেহেদী হাসান তার শ্রীপুরের বাসায় গিয়ে ফোনটি এক নারীর চুরি হওয়া ফোন দাবি করেন।

​শিক্ষার্থীর পরিবার থেকে মূল বিক্রেতাকে গ্রেফতার বা ওই দোকানে অভিযানের অনুরোধ জানানো হলেও পুলিশ সেদিকে না গিয়ে উল্টো শিক্ষার্থী আয়ানকেই গ্রেফতারের ভয় দেখায়। পরে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে ১৭ হাজার টাকা প্রদান করেন।

​ঘটনার দায় স্বীকার করে এসআই মেহেদী হাসান চুরির মামলার তদন্ত সূত্রে ফোন উদ্ধারের কথা বললেও, ঘুষের টাকা নেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এমনকি নিজেকে প্রভাবশালী নেতার স্বজন পরিচয় দিয়ে সাংবাদিক ও ভুক্তভোগীকে চাপ সৃষ্টির চেষ্টা চালান।

​পুলিশের এই আর্থিক লেনদেনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি স্পষ্ট জানান, মোবাইল উদ্ধারে বা ট্র্যাকিংয়ের কথা বলে টাকা নেওয়ার কোনো আইনি বিধান নেই। অভিযোগের সত্যতা প্রমাণ হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

​অসাধু উপায়ে তল্লাশি ও ঘুষ গ্রহণের ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। তারা ফোন ফেরতসহ অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network