আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিক সেলিনা আক্তার জারার ওপর সাইবার হামলা ও নজরদারি: ডেমরা থানায় জিডি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ

বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 93
ছবির ক্যাপশন :



জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারা বিতরণের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বানারীপাড়া উপজেলায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বানারীপাড়া উপজেলায় এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। জানা গেছে, বিতরণের উদ্দেশ্যে নির্ধারিত ৫ হাজার চারার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৫০০টি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ হাজারটি এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫০০টি চারা বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নিয়াজ মোর্শেদ পলাশ, জাহিদ হোসেন, বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শফিক ও সাংবাদিক মাসুদ হাওলাদার।
​উদ্বোধনী বক্তব্যের পর বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুদিয়া মাদ্রাসা ও এম এ লতিফ বহুমুখী মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বরিশাল জেলা জুড়ে ৫০ হাজার চারা বিতরণের মূল কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার। সেই কেন্দ্রীয় উদোগের সাথে একাত্মতা প্রকাশ করেই বানারীপাড়া উপজেলায় এ চারা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network