মো: রায়হান, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডি.এম.খালীতে গভীর রাতের অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির স্বপ্নের মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আনুমানিক ২টার দিকে ডি.এম.খালী বাজার এলাকার ব্র্যাক অফিসের নিচতলায় সংরক্ষিত পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
ঘটনায় ভস্মীভূত হওয়া মোটরসাইকেল দুটি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. ফয়সাল আলম এবং স্থানীয় তুহিন আহমেদের বলে জানা গেছে। এর মধ্যে একটি 'Yamaha FZ-V2' এবং অন্যটি 'Bajaj Discover' মডেলের।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ ভবনের নিচতলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা ছুটে আসেন। স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। এর পেছনে শত্রুভাবাপন্ন কোনো নাশকতা রয়েছে, নাকি কোনো যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনিক হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।