আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১৩ জনের নিয়োগ, আবেদন শুরু আজ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 79
ছবির ক্যাপশন :



বগুড়া প্রতিনিধি: 

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ৯টি পদে ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ড্রাফটসম্যান, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট পেশকার, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী, ট্রেসার, কার্য সহকারী, অফিস সহায়ক এবং নিরাপত্তাপ্রহরী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে ড্রাফটসম্যান পদে ২ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১ জন, সার্টিফিকেট পেশকার ১১ জন, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী ১২ জন, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী ১১ জন, ট্রেসার ২ জন, কার্য সহকারী ১ জন, অফিস সহায়ক ৭২ জন এবং নিরাপত্তাপ্রহরী পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা পদভেদে ভিন্ন। ড্রাফটসম্যানসহ কয়েকটি পদে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী পদে এসএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে। কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা ও টাইপিংয়ে নির্দিষ্ট দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের শর্ত রয়েছে।

নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন পদভেদে ৮ হাজার ২৫০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী পদে বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা এবং ড্রাফটসম্যান পদে ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

আবেদন করতে হবে অনলাইনে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ৮ ও ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network