অনলাইন ডেস্ক: চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিস ও স্টুডিওতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউগ্রিন প্রপার্টিজ’-এ অবস্থিত তার ব্যক্তিগত স্টুডিওতে এ হামলার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, তাণ্ডবে পুরো স্টুডিওটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওতে থাকা সিসিটিভি ক্যামেরা, উচ্চ ক্ষমতাসম্পন্ন রেকর্ডিং ও শুটিংয়ের যাবতীয় যন্ত্রাংশসহ মূল্যবান প্রযুক্তিসামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া কক্ষের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সকল সরঞ্জাম ভেঙে চুরমার করে ফেলা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি স্থানীয় প্রভাবশালী চক্র সালমান মুক্তাদিরের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতেই ক্ষুব্ধ হয়ে গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এসে এই তাণ্ডব চালায়।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট স্থানীয় থানায় মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।