আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

লামায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন :



উপজেলা প্রতিনিধি:আলী হোসেন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ ৮ নভেম্বর (রবিবার) সকালে লামা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ প্রদক্ষিণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক আলোচনা সভায় মিলিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— লামা উপজেলার সাবেক সভাপতি আব্দুর রব, লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, লামা উপজেলার সাবেক আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, লামা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং লামা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বশির আহাম্মদ ও লামা উপজেলার সরই ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ হালিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশ এক চরম সংকট থেকে মুক্ত হয়েছিল। বর্তমান সময়েও সেই বিপ্লবী চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আলোচনা সভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network