আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ, আটক ১ শিবগঞ্জ সীমান্তে ৪ ভারতীয় মোবাইলসহ আটক ১

কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন : কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম মুস্তাকিম বিল্লাহ নিশান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাইহানুল ইসলাম লুনা।

মাওলানা মুহসিন উদ্দিন প্রধান আলোচক এবং মাওলানা জাহাঙ্গীর আলম বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম নবী।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। শুধু পরীক্ষার ফল নয়, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাদরাসাতুর রাইহান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের ইলমে দ্বীনে সমৃদ্ধি, আমলে বরকত এবং কুরআন-সুন্নাহর আদর্শে জীবন গঠনের জন্য বিশেষ দোয়া করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network