আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

শরীয়তপুরের ১০ ভূমি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 49
ছবির ক্যাপশন : সংগৃহীত


​স্টাফ রিপোর্টার: মো: রায়হানুল হক ঢালী

​নির্ধারিত সরকারি ফি দিয়ে নামজারি, পর্চা ও খাজনার মতো মৌলিক ভূমি সেবা পাওয়ার কথা থাকলেও শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ও হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জেলার অন্তত ১০টি ভূমি অফিসে এমন অনিয়ম ও ঘুষ লেনদেনের চিত্র উঠে এসেছে।

​অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভাসকোরদি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার একটি গোপন ভিডিও দেখে নিশ্চিত করেন যে, নামজারির চুক্তির বাকি ৪ হাজার টাকা তিনি চিকন্দী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা চান মোহাম্মদকে দিয়েছেন। ভুক্তভোগীর দাবি, নামজারির নির্ধারিত সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা হলেও অতিরিক্ত অর্থ ছাড়া কাজ সম্পন্ন করা হয় না। এ বিষয়ে চান মোহাম্মদ লেনদেনের বিষয়টি পুরোপুরি অস্বীকার না করলেও মিউটেশনের বদলে ব্যক্তিগত দেনা-পাওনার হিসাব নিষ্পত্তি হিসেবে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন।

​অন্যদিকে, জাজিরার বড়কান্দি ইউনিয়ন ভূমি অফিসে গোপন ক্যামেরা নিয়ে গেলে সেখানে ভূমি কর্মকর্তা ও দালালের উপস্থিতি দেখা যায় এবং ঘুষ গ্রহণের অভিযোগে কথা কাটাকাটি হয়। পরে গোপন কক্ষে টাকা দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা হয়েছিল বলে স্বীকার করা হলেও সরাসরি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়।

​এছাড়া নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে জমির পর্চা দেওয়ার ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। তবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক দাবি করেন, তিনি অতিরিক্ত টাকা নেননি; বরং সেবাগ্রহীতারা স্বেচ্ছায় বা কম টাকা দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে বিনা টাকায়ও পর্চা দেওয়া হয়েছে।

​জেলার আরও কয়েকটি ভূমি অফিসে নামজারি, পর্চা ও খাজনা পরিশোধের প্রতিটি ধাপে টাকা দাবি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী সেবাগ্রহীতারা। কারও কারও কাছ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করার এবং ২-৩ মাস ধরে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম জানান, ঘুষ লেনদেনের অভিযোগ ও সংশ্লিষ্ট ভিডিও তাঁদের নজরে এসেছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দূরবর্তী কয়েকটি ভূমি অফিসে এমন অনিয়ম দেখা যাওয়ায় বদলি ও বিভাগীয় ব্যবস্থা (ডিপি) চালুর মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সেবাগ্রহীতাদেরও দালালচক্র ও অনিয়মের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network