আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের জবাব তলব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫১৭; অস্ত্র, ইয়াবা ও ভিকটিম উদ্ধার ওয়ারীতে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি সাংবাদিক ইসমাইল জাহাঙ্গীর আলমের ছেলের জন্মদিনে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ শরীয়তপুরে ৩ বছরের শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে যুবক আটক রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর বেনাপোল কাস্টমসের সিপাহী মুসা রনির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানা যায়নি সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আইন লঙ্ঘন করে সাংবাদিক অরিত্র কনডেম সেলে: প্রশ্নের মুখে জেল কর্তৃপক্ষের ‘নিরাপত্তা’ অজুহাত

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 109
ছবির ক্যাপশন : সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

​সরকারি প্রকল্পের অনিয়ম অনুসন্ধানে গিয়ে আটক হওয়া সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছেন আদালত। ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী বুধবার এ আদেশ দেন।

​মামলার আসামি পক্ষের আইনজীবী আব্দুল মান্নান জানান, তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত জামিন নামঞ্জুর করে কেবল জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ সময় আদালতের নির্দেশে সাংবাদিক অরিত্রর ব্যবহৃত মোবাইলের পাসওয়ার্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​কারাগারে অরিত্রকে ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার অভিযোগে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আইন অনুযায়ী বিচারাধীন কোনো সাধারণ আসামিকে কনডেম সেলে রাখার বিধান না থাকলেও জেলা জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমান জানান, অরিত্রর নিজস্ব "নিরাপত্তার স্বার্থেই" তাঁকে আলাদাভাবে কনডেম সেলে রাখা হয়েছে।

​ইতোমধ্যে বৃহস্পতিবার অরিত্রর বিরুদ্ধে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে নতুন আরেকটি মামলা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ ঘটনাকে পেশাগত দায়িত্বে বাধা সৃষ্টি ও সাংবাদিকদের ওপর রাজনৈতিক-প্রশাসনিক নিপীড়নের স্পষ্ট উদাহরণ বলে দাবি করেছে। সংগঠনের পক্ষ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network