আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ঠেকাতে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট।

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 123
ছবির ক্যাপশন :

সুনামগঞ্জ প্রতিনিধি, 

সুনামগঞ্জের ছাতকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত বাসার তালা ভেঙে ৫ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। থানা থেকে মাত্র ২০০ গজের ভেতরে এ ধরণের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এ ঘটনায় ছাতক থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি আবদুস সাত্তার। তিনি ছাতক পৌর শহরের ৮নং ওয়ার্ডের চরেরবন্দের মৃত আরজদ আলীর ছেলে এবং একতা বালু সমিতি ও ছাতক সো মিল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সত্তার।

জানা যায়, ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার তার পরিত্যক্ত বাড়িতে একটি গোডাউনে কনভেয়ারের যন্ত্রাংশ মটর সহ বিভিন্ন মালামাল সংরক্ষণের জন্য ব্যবহার করতেন ব্যবসায়ী আবদুস সাত্তার। গত ২২ আগস্ট রাত আনুমানিক ১১টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে যে কোন সময় দুর্বৃত্তরা বাসার গেইট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৫ হর্সপাওয়ারের ৩টি ও ৭ হর্সপাওয়ারের ৩টি মোটর, ৯৫০ ফুট বৈদ্যুতিক তার, ৩০০ লিটার ডিজেল, বিভিন্ন ধরনের পুলি, সেফ, ওয়েল্ডিং রড, জেনারেটরের তারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও লোহার মালামাল নিয়ে যায় চোরেরা। যার মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে, লিখিত অভিযোগ প্রাপ্তির পর রোববার সকাল ১১টার দিকে ছাতক থানার উপ পরিদর্শন শরিফুল ইসলাম ও হেলাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে চোরাই মালামাল উদ্ধারসহ দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগি আবদুস সাত্তার।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network