আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫

একজন ডিভোর্স প্রাপ্ত নারীকে আইনি সহায়তা দিতে পারবেন না, পুলিশ সুপার মো: বেলাল হেসেন

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 122
ছবির ক্যাপশন : পুলিশ সুপার বেলাল হোসেন এর ছবি


নাসরিন আক্তার:- 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউ পি,র দিহট ভরনিয়া গ্রামের মৃত সামশুল হকের ৫ মেয়ের মধ্যে ছোট মেয়ে মোছাঃ হাসনারা( ২০)। একই ইউনিয়নের চেকপোষ্ট চিকনী গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় হাসনারার।বিয়ের সময় দেয়া হয় একটি মোটর সাইকেল সহ অন্যান্য আসবাব পত্র। বিয়ের পর থেকেই চলতে থাকে যৌতুকের জন্য নির্যাতন। বিয়ের এক বছরের মাথায় তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় মাহফুজা। বর্তমানে মাহফুজার বয়স দু,বছর। গত জুন/২৬ এর যে কোন এক সময় যৌতুকের জন্য মারপিট করে ও রক্তাক্ত জখম করে বাড়ী থেকে বের করে দেয়া হয়।তারপর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স থেকে দু,দিন চিকিৎসার পর বাপের বাড়ী ফেরেন।কিন্তু বাপের বাড়ী থেকে অনেক বার ফোনে যোগাযোগ করলে ও অকথ্য ভাষায় গালি গালাজ ও তাকে তালাক দিবে বলে জানায়। পরবর্তীতে গত ০২ সেপ্টেম্বর ২৬ তারিখে কাজী অফিস কতৃক তালাকের নোটিস প্রেরন করে মেয়ের ঠিকানায়। মেয়ে নোটিস গ্রহন না করে যৌতুক বাবদ দেয়া সকল আসবাবপত্র ফেরত চেয়ে একখানা অভিযোগ দেন রানীশংকৈল থানায়।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস,আই রউফ মেয়েকে একতরফা ভাবে দোষারোপ করে আইনি সহায়তা দিতে অপারগতা প্রকাশ করেন। মেয়েটির পারিবারিক অবস্হা বিবেচনা করে অফিসার ইনচার্জ মোঃ আমানুল্লাহ আল বারী তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন তাহার বিয়েতে দেয়া সকল আসবাবপত্র ফিরিয়ে দিতে। কিন্তু শেষমেষ কোন উন্নতি হয়নি। বাধ্য হয়ে মেয়েটি তার পরিবারকে নিয়ে গত ১০/০৯/২০২৬ ইং তারিখে পুলিশ সুপারের সাথে সরাসরি দেখা করেন এবং মেয়েটিকে আস্বস্হ্য করেন। তাকে সকল আসবাবপত্র ফিরিয়ে দেয়ার ব্যবস্হা করা হবে।অদ্য ১৪ সেপ্টম্বর ২৬ ইং মোবাইল ফোনে যোগাযোগ করলে কোর্টে মামলা করার পরামর্শ দেন এবং কোন আইনি সহযোগীতা করতে পারবেন না বলে জানিয়ে দেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network