আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল মহানন্দায় গোসলের সময় ডুবে প্রাণ গেল দুই তরুণের

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু:

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 101
ছবির ক্যাপশন :


রওশন সরকার 
গাইবান্ধা প্রতিনিধি, 

ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক সড়কের পাশে পানিতে উল্টে মোজাহিদ (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, চালবোঝাই ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে পুকুরের পানিতে উল্টে পড়ে।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক মিস্টার ও হেলপার মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন। পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


নিহত মোজাহিদ ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকায়।


দুর্ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network