আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

আমবাগান থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি, প্রশাসনের উদ্যোগে ফিরল প্রকৃতির কোলে

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন : আমবাগান থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি, প্রশাসনের উদ্যোগে ফিরল প্রকৃতির কোলে


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক জাগ্রত সময় (সারা বাংলাদেশ)

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একটি আমবাগান থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে বন্য পাখি শিকার ও খাঁচাবন্দি করার বিরুদ্ধে প্রশাসনের অভিযানের পর পাখিগুলোকে নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে পাখি ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে সেখান থেকে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ এবং প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীনসহ সংশ্লিষ্টরা।

অভিযান শেষে উদ্ধার করা টিয়া পাখিগুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়। একই দিন বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে পাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের এ উদ্যোগে উদ্ধার করা পাখিগুলোকে পুনরায় বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। পাখিপ্রেমী ও সচেতন মহল বন্য পাখি সংরক্ষণে এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন।

সংশ্লিষ্টরা জানান, বন্য পাখি প্রকৃতির জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাখি শিকার, বিক্রি ও অবৈধভাবে খাঁচাবন্দি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network