আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চোরাচালান থেকে দূরে রাখতে ভোলাহাটে ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ইমামকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে ইমাম সমিতির মানববন্ধন শিবগঞ্জে বাড়ির খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কোথায় গেল? অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সুন্দরবনে জেলেদের বহরে বনদস্যুদের হামলা, ট্রলারসহ অপহৃত ১৫ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনর্নির্বাচিত শ্রীপুরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা নামোনিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান পাঁচতলা ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল সোহাগের, নবদা হাউজিংয়ে শোকের মাতম ভেকু দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা? রাতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-সিরাপসহ আটক ৬৪ বছরের ব্যক্তি দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের মিছিল

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে একাদশ শ্রেণির নবীনদের বরণ ও ওরিয়েন্টেশন

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন : শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে একাদশ শ্রেণির নবীনদের বরণ ও ওরিয়েন্টেশন


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কলেজজীবনে পা রাখা শিক্ষার্থীদের স্বাগত জানাতে চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম ও নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে নবীনদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার ভিত্তি তৈরি করে। তাই এ সময়ে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সময়ের সঠিক ব্যবহার এবং সততার চর্চা করা প্রয়োজন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেদের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

পরে শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে কলেজের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের করণীয়, নিয়ম-কানুন এবং শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network