তেল আবিব:
ইসরায়েলের আসন্ন সংসদীয় নির্বাচন দেশটির রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রকাশিত জনমত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা বিরোধী জোটের প্রধান মুখ গাদি আইজেনকোট—কাউকেই এককভাবে বা জোটগতভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ইসরায়েলের পার্লামেন্টের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার কারণে সেখানে বরাবরই কোয়ালিশন বা জোট সরকার গঠিত হয়ে থাকে। তবে বর্তমানের এই বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পক্ষই সহজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন ও অপ্রত্যাশিত জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, ভোটের পর ফল প্রকাশের এই অচলাবস্থা কাটতে দীর্ঘ সময় লাগতে পারে। আগামী দিনগুলোতে ইসরায়েলে তীব্র রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তা দেখা দিতে পারে, যা সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।