আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনৈতিক আশ্রয়ে মোহাম্মদপুরের অপরাধ সিন্ডিকেট: নেপথ্যে যাদের নাম উঠে আসছে গেইল ঝড় অতীত! ৭৯ বলে ১৮৮ রানের তাণ্ডবে বিশ্বরেকর্ড গড়লেন তরুণের প্রিটোরিয়াস রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮ আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি রাজধানীর মোহাম্মদপুরে গির্জা থেকে চুরি হয়ে যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার জাফরাবাদে ছাদ থেকে পড়ে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু, পিছু নেওয়া তিনজনকে ঘিরে তদন্ত ডেমরায় রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ বাংলামোটরে চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলির পর মোটরসাইকেলে আগুন শিবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ করেছে ৫৯ বিজিবি ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মিরটুলীতে রাতের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার আনারুল মেঘনা-মিডল্যান্ডে চেয়ারম্যান ভাই-বোন, নতুন নেতৃত্বের সময়ে খেলাপি ঋণ বৃদ্ধি সরকারি দামের চেয়ে ১ হাজার টাকা বেশি, এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া: প্রতিটি জেলায় কিউআরটি গঠনের নির্দেশ ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান

৫ বছরের সাজাপ্রাপ্ত বাদল হক গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন : বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল হক গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল হক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. বাদল হক (৫৯)-কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ কোম্পানির একটি আভিযানিক দল বুধবার (১২ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমামবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাদল হককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাদল হক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার পূর্ব ব্রজেরহাটি এলাকার মৃত সিরজুল হকের ছেলে। ওই মামলায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল হক আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।
আবেদন নং: ০০৬০২০.০০০০২০৭.২০২৬০৮০৮.২  |  ট্রাকিং নং: ১০০
সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা
© 2026 Dainik Jagroto Somoy. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network